,

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার আ’লীগের শীর্ষ ৪ নেতাকে বহিষ্কারের সুপারিশ

exclusionবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ গঠিত তদন্ত কমিটি। এছাড়া আরো দুই নেতাকে সতর্ক করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক সভায় সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, স্থানীয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগের অন্য সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বহিষ্কারের জন্য সুপারিশ করা চার নেতা হলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. নুরুল হক ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম ও তরুণ আওয়ামী লীগ নেতা শেখ কামাল।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মনির হোসেনকে সতর্ক করার জন্য সুপারিশ করা হয়েছে। 

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মুসলিম উদ্দিনের কাছে হেরে যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আবুল কাশেম ভূঁইয়া। পরে পাঁচ নেতার বিরুদ্ধে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ আনা হয়। তবে বহিষ্কারের সুপারিশ হওয়া শেখ কামালের নাম ওই সময়ে উঠে আসেনি। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে