,

মায়ানমারে ফের মুসলিম-বৌদ্ধ সংঘর্ষ

mainmarমায়ানমারের বৌদ্ধ-মুসলিম মুখোমুখি সংঘর্ষ ঠেকাতে গুলিবর্ষণ করেছে পুলিশ। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে এ ঘটনা ঘটে। ত্রিমুখী এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৫ জন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার মুসলিম অধ্যুষিত এলাকায় এক বৌদ্ধ ধর্মাবলম্বী নারী যৌন নির্যাতিত হওয়ার কথা ছড়িয়ে পড়লে সংঘবদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বীরা সে এলাকায় হামলায় চালায়।
কোন নারীর ওপর কোন প্রকার লাঞ্ছনার বিশ্বস্ত খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী আরও জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সরিয়ে দিতে চেষ্টা করে। তখন পুলিশকে লক্ষ করে পাথর ছোড়া হয়।
ভোর ৬:০০টা অবধি বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলতে থাকে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মুসলিম অধ্যুষিত এলাকার দোকানপাট তছনছ করে ও যানবাহনে অগ্নিসংযোগ করে। ৬:০০টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উল্লেখ্য, ২০১২ সালের জুন মাস থেকে মূলত দেশটিতে বৌদ্ধ-মুসলিম সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রথম সে সংঘর্ষে ২০০ জন নিহত হন। ক্রমে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ ঘরছাড়া হন। নিহত ও গৃহহীনদের অধিকাংশই মুসলিম।
সুত্রঃএবিনিউজ টোয়েন্টিফোর বিডিটকম

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে