শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুষমা স্বরাজের বৈঠক শুরু

Sushma-Swarajপররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সকালে এই বৈঠক শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ৩ দিনের শুভেচ্ছা সফরে গত বুধবার রাত পৌনে এগারটায় ঢাকায় আসেন সুষমা স্বরাজ। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ চৌধুরী তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। এই সময়ে সরকারের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি মূলত শুভেচ্ছা সফর। এই সফরে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কেননা কাগজে-কলমে ৩ দিনের সফর হলেও মূলত এটি একদিনের সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। এ ছাড়া রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন ভারতের মন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ জানিয়েছে, সুষমা স্বরাজের ঢাকা সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ইন্সটিটিউটটি একটি সেমিনারের আয়োজন করেছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি জানিয়েছে, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করবেন সুষমা স্বরাজ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদকর্মীদের মুখোমুখি হবেন। এ ছাড়াও তিনি বুদ্ধিজীবি সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সফর শেষে আগামীকাল ২৭ জুন, শুক্রবার সকালে তিনি ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওয়ানা করবেন।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান