,

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে বাসচাপায় এসআই নিহত

road accident-1_51944বার্তা কক্ষঃঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসের চাপায় নাছির উদ্দিন শরীফ (৪২) নামে আশুগঞ্জ থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে আশুগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এসআই নাছির উদ্দিন শরীফ সকালে মোটরসাইকেল নিয়ে থানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গেই রয়েল সার্ভিসের বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, নিহত এসআই নাছির উদ্দিন শরীফের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত