,

অশ্লীল ভিডিও প্রকাশের হুমকি দেখিয়ে এক বছর ধরে ধর্ষণ

rapeeভারতে অশ্লীল ভিডিও প্রকাশের হুমকি দেখিয়ে এক বছর ধরে ধর্ষণ। বিলাসপুর এলাকায় এক এমবিএ-পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশিত হয়েছে। নির্যাতিতার অভিযোগ তার প্রেমিক অশ্লীল ভিডিও বানিয়ে সেটি ফেসবুকে আপলোড করে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় এক বছর ধরে তাকে ক্রমাগত ধর্ষণ করেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বিলাসপুর থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
রোহতকের বাসিন্দা এমবিএ-এর ছাত্রী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছে, হিসারের সাতরোড নিবাসী রিঙ্কু সোনি ওফে ম্যান্ডির সঙ্গে একটি বিয়েতে তার আলাপ হয়েছিল। এর পরই তাদের বন্ধুত্ব হয় এবং অনেক বছর তারা ফোনে কথা বলত। অভিযুক্ত বিলাসপুর এলাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করে এবং পচগাঁওয়ের ফজিলবাসে একটি ভাড়া বাড়িতে থাকে। গত বছর ফেব্রুয়ারি মাসে অভিযুক্ত ওই ছাত্রীকে দেখা করার জন্য তার বাড়িতে আসতে বলে এবং কোল্ড ড্রিঙ্কসে মাদক মিশিয়ে তাকে খাইয়ে দেয়। এর পর মেয়েটি অজ্ঞান হয়ে গেলে সে তার অশ্লীল ভিডিও ক্লিপ তৈরি করে। এর পর প্রায় এক বছর ধরে অশ্লীল ভিডিও ফেসবুকে আপলোড করার হুমকি দিয়ে অভিযুক্ত ছাত্রীকে ধর্ষণ করতে থাকে। পুলিশ নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানোর পর আভিযুক্ত রিঙ্কুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ