শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. কামালকে বেয়াদব বললেন মায়া

maya_56892৫ জানুয়ারি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাইকোর্টে রিট করা রায় নিয়ে মন্তব্য করায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে বেয়াদব বললেন ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঢাকা মহানগর আয়োজিত ২৩ জুন দলের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘হাইকোর্টে গেছিলেন। হাইকোর্ট একখান থাপ্পর দিয়ে দিছে। তাতেও লজ্জা হয়নি। এখন আবার বলেন হাইকোর্ট পক্ষে না বললেও জনগণ পক্ষে আছে। কত বড় বেয়াদ্দব হলে এমন কথা বলতে পারেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির কিছু সিনিয়র নেতা বেগম খালেদা জিয়ার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে নিষ্ক্রিয় হয়েছেন। এখন তারা আওয়ামী লীগে যোগ দেয়ার জন্য গোপণে যোগাযোগ করছেন। কিন্তু আমরা ভাবছি নেবো কিনা। কারণ দলে এসে যোগ দিয়ে অকাম-কুকাম ঘটাবেন। আর সেই দায় আওযামী লীগের ঘাড়ে আসবে। তবে যদি কোনো পরীক্ষিত নেতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের হন তাহলে আলোচনা করা যেতে পারে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে না এসে আম-ছালা দুইটাই গেছে। এখন তিনি রাস্তাঘাটে হেঁটে হেঁটে মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা বলে দলকে আর কতোদিন টিকিয়ে রাখবেন। তিনি এখন আর সফর সঙ্গীও পান না।’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা নিয়ে আগামী ২৫ জুন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে আসছেন। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা এবং সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলনের হুমকিতে লাভ হবে না। জনগণ আপনাদের সঙ্গে নেই। জনগণকে কাছে টানার সাংগঠনিক শক্তি আপনার নেই। তাই দলকে আরো সুসংগঠিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান