,

সালমান এবার গায়ক

salman-khan-20aঅভিনয় ছাড়া নিজের যত সুপ্ত প্রতিভা আছে, তা একে একে জানাচ্ছেন সালমান খান। 'দশ কা দম' ও 'বিগ বস' অনুষ্ঠান উপস্থাপনার পর নির্মাণাধীন ছবি 'নো এন্ট্রি'র দ্বিতীয় কিস্তির জন্য গান লিখেছেন। এবার গায়ক পরিচয় যুক্ত হলো তার নামের সঙ্গে। নিজের অভিনীত 'কিক' ছবির একটি প্রেমের গানে তিনি কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষালকে নিয়ে।

'হ্যাংওভার' শিরোনামের গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুরকার ত্রয়ী মিট ব্রাদার্স অঞ্জন। তাদের মধ্যে মানমিত বলেছেন, 'সালমান খানের গায়কীর নিয়ন্ত্রণ দক্ষতা দেখে আমরা চমকে গেছি। পুরো রেকর্ডিং শেষে আমাদের মনে হয়েছে, গায়ক হিসেবে অভিষেকের জন্য এটাই তার জন্য উপযুক্ত গান।'

একটি সূত্র জানিয়েছে, সালমান নিজেই গানটি গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আর বলিউডের এই সুপারস্টারের গায়কী শ্রেয়া-সহ সবাইকে মুগ্ধ করেছে। মেহবুব স্টুডিওতে গানটির চিত্রায়ন হয়েছে দুই দিন ধরে। এই গানে অতিথি শিল্পী হিসেবে নেচেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি।

সাজিদ নাদিওয়াড়ওয়ালা পরিচালিত প্রথম ছবি 'কিক' মুক্তি পাবে আগামী রোজার ঈদে। ১৫ জুন এর অফিসিয়াল ট্রেলার মুক্তির পর এরই মধ্যে ২ কোটি বার দেখা হয়েছে ইউটিউবে। ২০ জুন ছবিটির 'জুম্মে কি রাত' শিরোনামের একটি গানের ভিডিওর প্রকাশনা হয়েছে মুম্বাইয়ে।

'কিক' ছবিতে ৪৮ বছর বয়সী সালমানের সহশিল্পী জ্যাকলিন ফার্নান্দেজ, রণদীপ হুদা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ