,

ইরাকের রাসায়নিক অস্ত্রের কারখানা বিদ্রোহীদের দখলে

iraq ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সময়কার একটি রাসায়নিক অস্ত্র তৈরির কারখানার দখল নিয়েছে সুন্নী বিদ্রোহী গোষ্ঠি আইএসআএল। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পাসাকি এক বিবিৃতিতে বলেছেন,‘আল মুথান্না কমপ্লেক্সটি যে আইএসআইএল দখল করে নিয়েছে এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’ তবে বিদ্রোহীরা করাখানার রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারবে না বলে তিনি মনে করছেন। কেননা এখানকার অস্ত্রশস্ত্রগুলো খুবই পুরানো এবং ব্যবহারের অযোগ্য।
রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অংশে অবস্থিত এই রাসায়নিক কমপ্লেক্সটি ৪৫ মাইল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। সিআইয়ের রিপোর্ট অনুযায়ী, সাদ্দাম হোসেন ক্ষমতায় আসার পরপরই আশি দশকের গোড়ার দিকে এ কারখানায় মার্স্টার্ড গ্যাস এবং সেরিনসহ বিভিন্ন রাসায়নিক অস্ত্র তৈরির কাজ শুরু হয়েছিল। পরে ইরাক-ইরান যুদ্ধ চলাকালে এই কারখানাটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সাদ্দাম। এখানে ১৯৮৭ সালে ২০৯ টন এবং ১৯৮৮ সালে ৩৯৪ টন সেরিন গ্যাস প্রিস্তুত করা হয়েছিল। তবে উপসাগরীয় যুদ্ধের পর জাতিসংঘের চাপের মুখে এই কারখানাটি বন্ধ করে দেয়া হয় বলে সিআইএ রিপোর্টে বলা হয়েছে।
১৯৯০ সালের গোড়ার দিকে এই স্থাপনাটি ইরাকের রাসায়নিক অস্ত্র ভাণ্ডার ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়েছিল।
আইএসআইএলের এই সামরিক স্থাপণাটি দখল করে নেয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে মুখপাত্র পাসাকি আরো বলেন,‘আমরা সেখানকার রাসায়নিক অস্ত্রগুলোর সামরিক মূল্য অস্বীকার করছি না। এগুলো নিরাপদে সরিয়ে নেয়া না হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠতে পারে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ