,

ভিসা ছাড়াই ভারতে যেতে পারবেন বাংলাদেশিরা!

in visaবাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভ্রমণে ভিসাসংক্রান্ত ঝক্কি-ঝামেলার দিন শেষ হচ্ছে! এখন ভিসা ছাড়াই ভারতে ভ্রমণের সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে এ সুযোগ কেবল ১৮ বছরের নিচে ও ৬৫ বছরের উপরের বয়সের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।শুক্রবার উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে ভারতের নতুন নরেন্দ্র মোদি সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে।  যার মধ্যে নির্দিষ্ট বয়সের বাংলাদেশি নাগরিকদের ভিসা ছাড়া ভারত ভ্রমণের প্রস্তাব রয়েছে। এ ছাড়াও ঢাকা-শিলং-গৌহাটি বাস চলাচল, নৌপথে দুদেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধির বিষয়টি রয়েছে ওই প্রস্তাবের মধ্যে।

যুগশঙ্খের প্রতিবেদনে আরো বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের ওই প্রস্তাবগুলো অনুমোদনের জন্য বাংলাদেশঘেষা রাজ্যগুলোর সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

কিন্তু কেন্দ্রীয় সরকারের ভিসা ছাড়া প্রবেশের প্রস্তাবের বিরোধিতা করেছে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবকে ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত করে বলেছেন, কেন্দ্রের এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। এভাবে নথিপত্র ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের সুযোগে ভারতে সমস্যা বাড়বে।

বৃহস্পতিবার আসামের রাজধানী গৌহাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি কেন্দ্রীয় সরকারের এ প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও নদীপথে যোগযোগ বৃদ্ধির প্রস্তাবে রাজ্য সরকার রাজি আছে। তবে ভিসা ছাড়া প্রবেশের সিদ্ধান্ত মানা হবে না।

তরুণ গগৈ বলেন, বিজেপি যখন বিরোধী দল ছিল তখন ‘বাংলাদেশি’ তাড়ানোর দাবিতে আন্দোলন করেছে। কিন্তু ক্ষমতায় আসা মাত্রই বাংলাদেশিদের ‘লাল কার্পেট’ পেতে দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন