,

আফগানিস্তানে হামলায় ন্যাটোর ৩৭টি তেলবাহী ট্রাক ধ্বংস

natoআফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, পাকিস্তান সীমান্তের কাছে তোর্কহাম অঞ্চলে ৩ তালেবান জঙ্গি ন্যাটোর তেলবাহী ট্রাক লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। এতে ওই অঞ্চলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় তালেবানদের। এতে দুই হামলাকারী নিহত ও একজন নিজের শরীরের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের সীমান্ত পুলিশের মুখপাত্র ইদ্রিস মোমান্দ বলেছেন, আজ সকালের দিকে এ হামলা চালিয়েছিল তালেবান জঙ্গিরা। বন্দুকযুদ্ধের সময় ন্যাটোর ৩৭টি তেলবাহী ট্রাক সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তোর্কহাম অঞ্চল থেকে বন্দরনগরী করাচিতে যায় ন্যাটোর রসদ সরবরাহকারী ট্রাকগুলো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ