,

অভিনেত্রী সোহা আলী খান ঢাকায়

sohaবলিউড অভিনেত্রী সোহা আলী খান এখন ঢাকায়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানে চড়ে মুম্বই থেকে ঢাকায় এসেছেন তিনি। একটি বহুজাতিক কোম্পানির একটি ফ্যাশন শোতে অংশ নিতেই সোহার এ ঢাকা সফর। জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে ‘পন্ডস  প্রেজেন্টস দ্য লাস্টট্রয় রানওয়ে’ শিরোনামে আয়োজিত একটি ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে উপস্থিত থাকার কথা তার। আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, রাতের অনুষ্ঠান শেষে আগামীকাল সকালের ফ্লাইটে এ বলিউড অভিনেত্রী ঢাকা ত্যাগ করবেন। উল্লেখ্য, সোহা আলী খান ভারতের পতৌদি অঞ্চলের নবাব ও ভারতের সাবেক ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলী খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে। তার ভাই সাইফ আলী খান বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা। সোহা বেশ কয়েকটি হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় করেছেন। ২০০৪ সালে ‘দিল মাঙ্গে মোর’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর