,

বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডে পরিত্যাক্ত

india bangবাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়ে গেল। এতে প্রথম দুই ওয়ানডেতে সাফল্য নিয়ে সফরকারীরা সিরিজ জিতলো পরিষ্কার ২-০ ব্যবধানে। শেরে বাংলা মাঠে কয়েক দফাএখলা বন্ধ করতে হয় আম্পায়ারদের।   এতে শেষ দফা খেলা বন্ধ করার আগে ভারতের সংগ্রহ ছিল ১১৯/৯। এতে ৪০ ওভারের ম্যাচে ভারত খেলতে পেরেছিল ৩৪.২ ওভার। বাংলাদেশ দলের বল হাতে ২৭ রানে ৩ উইকেট পান সাকিব আল হাসান। ৮ ওভারের স্পেলে ১৫ রানে ২ উইকেট নেন পেস তারকা তাসকিন আহমেদ।  অপর পেসার আল আমিন হোসেনর শিকার ২৭ রানে দুই উইকেট।   বৃষ্টির কারণে খেলা ৪০ ওভারে সীমিত করা হয়। ২ দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় আড়াই ঘণ্টা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর  শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। কিন্তু যথারীতি বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটিতেও হানা দেয় বৃষ্টি। প্রথম দফা বৃষ্টির আগে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছিল ৪ উইকেট হারিয়ে ৩৭ রান। বৃষ্টি থামলে আম্পায়ার মাঠ পরিদর্শন করে বিকাল ৫টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেয়। এরপর খেলা শুরু হয় ১০ ওভার  কেটে।  ম্যাচটি ৪০ ওভারে অনুষ্ঠিত হবে। প্রথমবার ৮.৩ ওভার  শেষে বৃষ্টি শুরু হওয়ায় প্রায় ২৫ মিনিট বন্ধ ছিল খেলা। দ্বিতীয়বার বৃষ্টি নামে ১২.৩ ওভার  শেষে। ম্যাচের শুরু  থেকেই ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। তাসকিন তার করা প্রথম ওভারেই তুলে নেন ওপনিংয়ে নামা আম্বাতি রাইডুকে। বৃষ্টি নামার আগে মাত্র ৩ বল করতে পেরেছেন তিনি। এ ছাড়া দিনের প্রথম  ব্রেক থ্রো এনে দিয়েছেন মাশরাফি। আল-আমিন হোসেনও  পেয়েছেন ২টি উইকেট।বাংলাদেশ তৃতীয় ওয়ানডে ম্যাচে ১টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। জিয়াউর রহমানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সোহাগ গাজী। অন্যদিকে ভারতেরও একটি পরিবর্তন রয়েছে। অমিত মিশ্রের পরিবর্তে দলে সুযোগ  পেয়েছেন মনোজ তেওয়ারি। পুনরায় ব্যাট করতে নেম ভারতের সংগ্রহ ২২ওভারে ৫উইকেট হারিয়ে ৮৫ রান। ক্রিজে আছেন ঋদ্ধিমান সাহা ও চেতেশ্বর পুজারা। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ