,

ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ আশরাফুল

ashrafur.jpg111বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে মোহাম্মদ আশরাফুলকে সব ধরণের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আশরাফুলের বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিকেলে এ সংক্রান্ত গঠিত বিশেষ ট্রাইব্যুনাল তাকে এ শাস্তি দেন।

এছাড়া ঢাকা গ্লাডিয়েটর্সের মালিক শিহাব জিসান চৌধুরীকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।একই লু ভিনসেন্টকে তিন বছরের জন্য এবং লোকুয়ারাচ্চিকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তবে আগামী ২১ দিনের মধ্যে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন সাজাপ্রাপ্তরা।

এর আগে আজ বুধবার সকাল ১০টায় ট্রাইবুন্যালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে শুনানিতে অংশ নেন অভিযুক্ত মোহাম্মদ আশরাফুল। গত ৮ জুন পূর্ণাঙ্গ রায় ঘোষণার পর আজ বিকেলে সাবেক বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দোষীদের শাস্তি ঘোষণা করতে যাচ্ছেন। এর আগে ফিক্সিংয়ের সংক্ষিপ্ত রায় ঘোষিত হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি।

সংক্ষিপ্ত রায়ে নির্দোষ প্রমাণিত হন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ মোহাম্মদ রফিক, স্পিনার মোশাররফ হোসেন রুবেল, পেসার মাহবুবুল আলম রবিন, ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী ও ম্যানেজার গৌরব রাওয়াত।

এ ছাড়া দোষী সাব্যস্ত হন শিহাব চৌধুরী এবং দোষ স্বীকার করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশারাফুল, শ্রীলংকার স্পিনার কৌশল্য লুকুয়ারাচ্চি ও নিউজিল্যান্ডের ওপেনার লু ভিনসেন্ট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ