,

ব্রাহ্মণবাড়িয়ায় এসআই ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

polish logoআরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) শফিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলার শিবপুর গ্রামের নকূল সূত্রধরের স্ত্রী লনী সূত্রধর বাদি হয়ে মামলাটি করেছেন।মামলায় শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হকের নামে জমি দখল এবং শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকের বিরুদ্ধে চাঁদা দাবি ও চুরির মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগে মামলাটি দায়ের করা হয়। বাদী পক্ষের আইনজীবী নিজাম উদ্দিন খান রানা জানান,শিবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সামছুল হক দীর্ঘদিন যাবত গৃহবধূ লনী সূত্রধরদের স¤পত্তি গ্রাস করার নানা ফন্দি-ফিকির করে আসছিল। এসবে ব্যর্থ হয়ে গত ২৮ মে শিবপুর এসআই শফিককে দিয়ে লনী সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধরকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে মিঠুনকে দু’দিন আটকে রেখে নির্যাতন করা হয়। এরপর তাকে ছাড়িয়ে নিতে মিঠুনের পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে মিঠুনের পরিবার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তার (মিঠুন) বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরা সুলতানা মামলাটি আমলে নিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের তদন্ত করে আগামি ২০ আগষ্টের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ