,

ব্রাজিল বিশ্বকাপের দ্রুততম গোল

goal

ঘানার বিপক্ষে মাঠে নামতেই যুক্তরাষ্ট্রের স্কোর লাইনে দেখা গেল ১-০। যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসির ৩২ সেকেন্ডের মাথায় করা গোলটি বিশ্বকাপের দ্রুততম গোলের ইতিহাসে তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। আর ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত দ্রুততম গোলও এটাই।নাটালের স্টেডিয়ামে প্রথম মিনিট পার হবার আগেই যুক্তরাষ্ট্রের সমর্থকদের উল্লাস শোনা গেল। মাত্র ৩২ সেকেন্ডের মাথায় ক্লিন্ট ডেম্পসির এই গোলে হতচকিত হয়ে গেল ঘানা শিবির। এর আগেও বিশ্বকাপের ইতিহাসে প্রথম ‍মিনিটেই গোলের ঘটনা ঘটেছে অনেকবারই।বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোলটি তুরস্কের মিডফিল্ডার হাকান সুকারের। ২০০২ বিশ্বকাপে ১১ সেকেন্ডেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার জালে বল পাঠিান তিনি। ১৯৬২ সালের বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের ভক্লাভ মাসেকের ম্যাক্সিকোর বিপক্ষে ১৬ সেকেন্ডে করা গোলটি দ্রুততম দ্বিতীয় গোল। ১৯৩৪ সালের বিশ্বকাপে জার্মানির আর্নেস্ট লেনহারের করা ২৫ সেকেন্ডের গোলটি দ্রুততম গোলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ডের ব্রায়ান রবসনের। ফ্রান্সের বিপক্ষে ১৯৮২ সালের বিশ্বকাপে ম্যাচের ২৭ সেকেন্ডের মাথায় গোলটি করে ছিলেন তিনি। এরপরই স্থান করে নিল যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসির ৩২ সেকেন্ডের মাথায় করা গোলটি।

এ জাতীয় আরও খবর

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল