,

আগামী কাল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট অধিবেশন

01বার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত  উন্নয়ন বাজেট অধিবেশন আগামীকাল ১৮ জুন বুধবার সকাল ১০.৩০ মিনিটে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সৈয়দ একেএম এমদাদুল বারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব  ও বাজেট ঘোষনা করবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন। বাজেট অধিবেশনের পর বেলা ১.৪৫ মিনিটে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে প্রস্তাবিত বাজেটের উপর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত বাজেট অধিবেশন ও সাংবাদিক সম্মেলনে যথা সময়ে উপস্থিত থাকতে সংশ্লি¬ষ্ট সকল সাংবাদিক বৃন্দকে অনুরোধ জানানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ