,

গ্যালারিতে টিজিংয়ের শিকার শিশির, বখাটেদের পেটালেন সাকিব

sisirশেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে সাকিবের স্ত্রীকে টিজ করে ধোলাই খেয়েছে জনা সাতেক বখাটে।গ্যালারি থেকে ধরে নিয়ে গিয়ে তাদের উত্তম মধ্যম দিয়েছেন বিসিবি‘র কর্মকর্তারা। আর স্ত্রীর অপমানে বসে থাকেন নি বিশ্বসেরা অলরাউন্ডারও। তিনিও লাথি-ঘুষি চালিয়েছেন বখাটেদের ওপর।বখাটেদের অন্তত দুইজনের নাম জানা গেছে। এরা হচ্ছেন রাজধানীর গুলশানের মাহিম, ২২ ও তার বন্ধু ইব্রাহিম আলী, ২৭ ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ যখন বৃষ্টিতে বন্ধ, বাইরে যখন ঝুম বৃষ্টি তখনই বখাটেরা ধোলাই খাচ্ছিলেন বিসিবির অফিসকক্ষে।সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির খেলা দেখতে গিয়েই এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েন।একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ভিআইপি গ্যালীরিতে বসা ৭/৮জন যুবক অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গি দেখাতে থাকে শিশিরকে। প্রথমে চুপ থাকলেও পরে বৃষ্টির সময় সাকিব তার খোঁজ নিতে এলে নালিশ করে দেন শিশির।স্ত্রীর অপমানে ক্ষিপ্ত সাকিব বিষয়টি জানান বিসিবিকে। কর্মকর্তারা দ্রুত গিয়ে সাত/আট যুবককে ধরে নিয়ে যান অফিসকক্ষের ভিতরে। সেখানে তাদের বেদম মারপিট করা হয়। এক পর্যায়ে উত্তেজিত সাকিবও কিল-ঘুষি মারেন বলেনই নিশ্চিত করেছে সূত্রটি।পরে অবশ্য বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিষয়টি মীমাংসা করে দেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ