,

ইউক্রেনের সামরিক বিমান ভূপাতিত, নিহত ৪৯

ukrane_78921রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুগানস্ক নগরীতে দেশটির একটি সামরিক পরিবহন বিমান গুলি করে ভূপাতিত করেছে। এতে ওই বিমানের ৪৯ আরোহী নিহত হয়েছেন।শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা ইউক্রেনের সামরিক বাহিনীর পরিবহন বিমান ইলিউশিন-৭৬কে লক্ষ্য করে গুলি ভূপাতিত করে। বিমানটিতে পালাক্রমে দায়িত্ব পালনের জন্য সৈন্য আনা নেয়া করা হচ্ছিল। লুগানস্ক বিমানবন্দরে বিমানটি অবতরণ করার কথা ছিল।চার ইঞ্জিন বিশিষ্ট এ বিমানে করে বিভিন্ন সরঞ্জামাদিও বহন করা হচ্ছিল।মন্ত্রণালয় নিহত সৈন্যদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।সামরিক মুখপাত্র ভ­াদিস্লাভ সেলেজনভ জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত খবর অনুযায়ী ওই বিমানে থাকা ৪৯ সৈন্য নিহত হয়েছেন।
রাশিয়াপন্থী বিদ্রোহীরা লুগানস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর ধারাবাহিক হামলা শুরু করার এক সপ্তাহেরও কম সময় পর বিমান ভূপাতিত করার এ ঘটনা ঘটলো।রুশ সীমান্তের কাছে অবস্থিত লুগানস্ক দু’টি পূর্বাঞ্চলের একটির প্রধান শহর। মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ওই অঞ্চলে সহিংসতা চালিয়েছে। অঞ্চলটি কিয়েভ থেকে স্বাধীনতা ঘোষণা করে।

উল্লেখ্য, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ‘সন্ত্রাস বিরোধী’ অভিযানে গত দু’মাসে কমপক্ষে ২৭০ জনের প্রাণহানি ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ