শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ জুন বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট অধিবেশন

budgettবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত  উন্নয়ন বাজেট অধিবেশন আগামী ১৮ জুন বুধবার সকাল ১০.৩০ মিনিটে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সৈয়দ একেএম এমদাদুল বারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব  ও বাজেট ঘোষনা করবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন। বাজেট অধিবেশনের পর বেলা ১.৩০ মিনিটে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে প্রস্তাবিত বাজেটের উপর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত বাজেট অধিবেশন ও সাংবাদিক সম্মেলনে যথা সময়ে উপস্থিত থাকতে সংশি¬ষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি