,

পবিত্র মাহে রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন- জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

10009309_1385948875013663_999707873_nবার্তা কক্ষঃ মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মুসলিম উদ্দিন, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ বজলুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মিনারা আলমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পবিত্র মাহে রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। পবিত্র মাহে রমজানে কোন অবস্থাতেই ফরমালিনযুক্ত খাবার সরবরাহ করা যাবে না। যারা এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল বিষয়ে যে সকল সমস্যার দেখা দিয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে রোধ করতে হবে। এবং প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালিত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ