,

পানির কল ছাড়লেই বেরিয়ে আসছে সোনা!

goldmmmmmmmmmmmmmmএই সেই আমেরিকা, কয়েক দশক আগে যেখানে সোনার খোঁজে হাজার হাজার মানুষ সমস্ত প্রতিকূলতা তুচ্ছ করে ছুটেছিলেন। সেটা ছিল ক্যালিফোর্নিয়ার ঘটনা। বিষয়টিকে নিয়ে বিশ্বখ্যাত চলচ্চিত্র শিল্পী চার্লস চ্যাপলিন নির্মাণ করেছিলেন তার অমর সৃষ্টি ‘দ্য গোল্ড রাশ’।

এ বারে গোল্ড রাশ নয়, সোনা সরাসরি একেবারে ঘরেই এসে হাজির! আমেরিকার মনটোনা প্রদেশের হোয়াইট হলের বেশ কিছু বাড়িতে পানির কল ছাড়লেই ঝরঝর করে পড়ছে সোনা!

গল্প নয়, এ ঘটনা একেবারে সত্যি। পানির কল খোলা মাত্রই পানির সঙ্গে বেরিয়ে আসছে সোনার কুচি। এই সোনার কুচির সঙ্গদোষে এমনকি পানির রংও সোনালী হয়ে উঠছে।

সবার চোখ কপালে উঠার যোগাড়। ইতিমধ্যেই এই বিস্ময়কর ঘটনার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভীড় জমাচ্ছেন কৌতূহলীরা। অর্থনৈতিক মন্দার এই যুগে সাধারণ মানুষকে সোনা কেনার আগে দশভার ভাবতে হয়। সেটা বিশ্বের সব দেশেই সমান সত্যি। আর, মেঘ না চাইতেই বৃষ্টি।

পশ্চিম আমেরিকার মনটোনা প্রদেশের হোয়াইট হলের বেশ কিছু বাড়িতে পানির কল খুললেই যদি সোনা বেরিয়ে আসে তা হলে তার প্রতিক্রিয়া সহজেই অনুমেয়। এই খবর প্রকাশিত আমেরিকার নাম করা বেশ কিছু ওয়েবসাইটে।

ঘটনাটি সম্পর্কে মনটোনার এক বাসিন্দা ফেসবুকে জানিয়েছেন, আজ সকালে তিনি এক বালতি পানিতে অনেকটা সোনা পেয়েছেন। প্রথমে এক মহিলার নজরে পড়ে বিষয়টি।



পানির সঙ্গে সোনার কুচি বেরিয়ে আসতে দেখে ওই মহিলা ভেবেছিলেন, হয়তো তার সোনার চেইনটাই ছিঁড়ে গেছে। কিন্তু সোনার কুচিতে পানির রংয়ের পরিবর্তন দেখে বিষয়টি তিনি খতিয়ে দেখেই নিশ্চিত হয়ে যান পানির সঙ্গে বেরিয়ে আসছে সোনার কুচি।–ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য