,

২৫ জুন ঢাকা আসছেন সুষমা স্বরাজ

Sushma_Swaraj_bg_435089551ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী ২৫ জুন ঢাকা আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের নিমন্ত্রণ জানাতে নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে তিনি বাংলাদেশে আসছেন। নতুন বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই হবে তার প্রথম বিদেশ সফর৷ সুষমা স্বরাজ এমন একটি সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, যখন বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ কয়েকটি অমীমাংসিত সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছে। তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে কংগ্রেস নেতৃত্বাধীন গত সরকার অনেকটাই এগিয়েছিল। তবে বিজেপি এই দুটি বিষয়ে গুরুত্ব দেবে বলে মোদীর সরকার পক্ষ থেকে জানানো হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে হরিয়ানার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতীয় রাজনীতিতে স্থান পান সুষমা। এর আগেও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সুষমা। এর আগে অটল বিহারি বাজপাই সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। হরিয়ানা সরকারের শিক্ষা এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন ৭ বারের এই পার্লামেন্টারিয়ান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর