,

আমি মানুষ, ভুল করতে পারি: কেজরিওয়াল

ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘আমি মানুষ। আমিও ভুল করতে পারি।’রাজনৈতিক সিদ্ধান্তে ভুলত্রুটির কথা স্বীকার করে দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের শেষ দিন গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী। তীব্র সমালোচনার মুখে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দল পুনর্গঠনেরও ঘোষণা দেন কেজরিওয়াল।দলীয় নেতা জোগেন্দ্র যাদব ও সাজিয়া ইলমির পদত্যাগপত্র গ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এএপির জাতীয় নির্বাহী কাউন্সিল। দলের ভেতরে গণতন্ত্র চর্চার অভাবের অভিযোগ তুলে ওই দুজন এএপি থেকে পদত্যাগ করেছেন।কেজরিওয়াল দাবি করেন, গণতান্ত্রিক দলে মতভেদ থাকাটাই স্বাভাবিক। এএপি আরও শক্তিশালী হবে বলে তাঁর বিশ্বাস।জোগেন্দ্র যাদব প্রসঙ্গে এএপির প্রধান বলেন, ‘তিনি আমার বড় ভাই। আমার সমালোচনা করার অধিকার রাখেন তিনি। আমি তাঁর পরামর্শ গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমি মানুষ। আমি ভুল করলে জোগেন্দ্র যাদবের মতো বড় ভাইয়েরা তা আমাকে ধরিয়ে দেবেন।’এএপির জাতীয় নির্বাহী কাউন্সিলের শেষ দিন ‘মিশন বিস্তার’ ঘোষণা করেন কেজরিওয়াল। এই কর্মসূচির আওতায় এক বছরের মধ্যে দলের সব কমিটি নতুন করে গঠন ও দলে নতুন লোক যুক্ত করার কথা জানান এএপির নেতা। তিনি বলেন, ‘দল পুনর্গঠনের এটাই সময়। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত পুরো দল পুনর্গঠন করা হবে। দলে নতুন লোক নেওয়া হবে। আমরা গ্রামে যাব এবং দলে নতুন লোক নিয়ে আসব। আমরা এটাকে বলব “মিশন বিস্তার”।’লোকসভা নির্বাচনে জনগণ কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে দাবি করে কেজরিওয়াল বলেন, বিকল্প হিসেবে এএপি মানুষকে আশা দেখিয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঙ্গল কামনা করে কেজরিওয়াল বলেন, ‘আশা করি তিনি জনগণের স্বপ্ন পূরণ করবেন।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর