,

একরামুল হত্যার ঘটনায় আরেকজন গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল হোসেন জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রাম থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা আবুলকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হলো। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবুলের অবস্থান জানা যায়। পরে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। আবুলের বিরুদ্ধে একরামুল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।’এ ব্যাপারে জানতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করা হলে তিনি ধরেননি।

গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় একরামুলকে কুপিয়ে, গুলি করে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে