শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ পদক পেলেন হানিফ সংকেত

২০১৪ সালের পরিবেশ পদক পেয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক এ কে এম হানিফ, যিনি হানিফ সংকেত নামেই বেশি পরিচিত। গতকাল বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদকটি গ্রহণ করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খবির উদ্দিন এবং সৌর বিদ্যুত্ সরবরাহকারী প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনও এ পদক পেয়েছে।



পরিবেশগত শিক্ষা ও গণসচেতনতা সৃষ্টির জন্য হানিফ সংকেতকে এবং দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিনকে পদক দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য পদক পেয়েছে রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (আরএসএফ)।



পরিবেশ পদক পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে হানিফ সংকেত বলেন, ‘এ ধরনের পদক পেয়ে খুব ভালো লাগছে।’



প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে হানিফ সংকেত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রকৃতিপ্রেমী মানুষ, পরিবেশ সংগঠক ও পরিবেশ উন্নয়নে অবদান রেখেছেন এমন মানুষ ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করছেন। তাদের কর্মকাণ্ড ২৫ বছর ধরে তুলে ধরার কাজ করে যাচ্ছেন হানিফ সংকেত। এসব মানুষের পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের নান্দনিক প্রতিবেদন প্রচারিত হওয়ায় বহু মানুষ পরিবেশ সংরক্ষণে যেমন অনুপ্রাণিত হয়েছেন, তেমনি পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে কাজ করে নিজেকে গৌরবান্বিত করেছেন।

এ ছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করতে ‘ইত্যাদি’তে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে গাছ উপহার দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হানিফ সংকেত। দুই দশক ধরে তিনি এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি স্বল্প খরচে কীভাবে ফুল, ফল বা সবজির বাগান করা যায়, পরিবেশের ওপর বৃক্ষের প্রভাব কেমন, কোন বৃক্ষের কী উপকারিতা ইত্যাদি বিভিন্ন বিষয়ও বিনোদনের মাধ্যমে তিনি খুব সহজভাবে ‘ইত্যাদি’তে তুলে ধরেন। তিনি বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পরিবেশ দূষণ, খাদ্যে ভেজাল, জনস্বাস্থ্য ইত্যাদি বিষয়ও তুলে ধরছেন।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান