,

ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাসের ১৯ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

Titas-Gasবার্তা কক্ষঃ বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ১৯ নম্বর কূপ  থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে এর উৎপাদন শুরু হয়। এতে করে জাতীয় গ্রিডে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে। ধারণা করা হচ্ছে, এই প্রকল্পটি বাণিজ্যিক উত্তোলনের ফলে দেশের চলমান গ্যাস সঙ্কট অনেকটা কেটে যাবে। প্রকল্প সূত্র জানায়, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে চলতি বছরের ১৬ মার্চ রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল এ কূপের খনন কাজ শুরু করে। প্রায় চার মাস পর বৃহস্পতিবার দুপুরে এ প্রকল্পটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যায়। ১৯ নম্বর কূপের প্রকল্প পরিচালক আহমেদ হোসেন জানান, এ কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। বাংলাদেশ গ্যাস ফিল্ড বর্তমানে দেশের উৎপাদিত গ্যাসের প্রায় ৪০ শতাংশ জাতীয় গ্রিডে সরবরাহ করছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর