,

নতুন একটি থানাসহ ২টি উপজেলা ও ২টি পৌরসভার অনুমোদন

g logo=2সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় নতুন দুটি উপজেলা, দুটি পৌরসভা, একটি থানার অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। অতিরিক্ত সচিব জিয়াউল আলম জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানাকে উপজেলায় উন্নীতকরণ করা হয়। নতুন এ উপজেলায় ইউনিয়নের সংখ্যা তিনটি, আয়তন ১১৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হবে ৪৪ হাজার ২০২ জন। সিলেট জেলার ওসমানীনগর থানাকে উপজেলায় উন্নীকরণ করা হয়েছে। নতুন এ উপজেলায় ইউনিয়নের সংখ্যা আটটি, আয়তন ২২৪.৫৪ বর্গকিলোমিটার, জনসংখ্যা হবে দুই লাখের অধিক।

সচিব বলেন, স্থানীয় সরকার(পৌরসভা) আইন অনুসারে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নীতকরণ। এ পৌরসভার জনসংখ্যা ৫০ হাজার জন। চট্রগ্রাম জেলা্র ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাটকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। এ পৌরসভায় জনসংখ্যা ৫০ হাজার। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ও পরিষদের বাসভবনগুলো সদর দক্ষিণ উপজেলা সীমানা থেকে কেটে আদর্শ সদর উপজেলার সীমানা অন্তর্ভুক্তকরণ এবং অবশিষ্ট এলাকা নিয়ে কুমিল্লা সদর উপজেলা দক্ষিণ উপজেলা পুনর্গঠন অনুমোদন দেয়া হয়। লক্ষীপুর জেলা সদর থানাধীন চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করা হয় এবং কার্যক্রম পরিচালনার করার জন্য অতিরিক্ত ২৪টি পদ সৃষ্টি করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের স্বার্থে এ থানা স্থাপন করা হয়েছে। নতুন এ থানায় ইউনিয়নের সংখ্যা নয়টি, আ্য়তন ২০৩.৮২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা তিন লক্ষাধিক।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে