,

সত্যিই কি দেশে ফিরছেন শাবনূর? নাকি এবারো গুঞ্জন!

sabnurবিনোদন ডেস্কঃ জানুয়ারিতে আসছেন তো মে মাসে এমন খবরে মুখর হয়েছিল পুরো মিডিয়া পারা। আর হবেই না বা কেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। চলচ্চিত্র জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বহু আগেই। অতঃপর অস্ত্রেলিয়ায় বসবাস এবং বিয়ে তারপর ছেলে সন্তানের মা হন এই অভিনেত্রী। কাজেই শাবনুরকে ঘিরে ভক্তদের মনে আসা জাগতে শুরু করে এবার দেশে ফিরে আসবেন এই অভিনেত্রী। গত মাসেই সন্তানসহ দেশে ফেরার কথা ছিল অভিনেত্রী শাবনূরের। কিন্তু বিরূপ আবহাওয়া আর চিকিৎসকের বারণ থাকায় আসতে পারেননি তিনি। তবে এবার দেশে ফেরার সব প্রস্তুতি চূড়ান্ত করেছেন শাবনূর। এ মাসের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন শাবনূরের বাবা শাহজাহান। তিনি বলেন, “মাঝখানে দুইবার করে ফ্লাইটের টিকিট কেটেও পরে বিরূপ আবহাওয়ার কারণে বাতিল করতে হয়েছে। তবে এবার আর সেসব ঝামেলা থাকছে না। চিকিৎসকরাও সম্মতি জানিয়েছেন। শাবনূর দেশে ফিরলে একটি সংবাদ সম্মেলন করা হবে। আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনারও। সব কিছুর তদারকিও শাবনূর করবে।” শাবনূর অভিনীত শেষ ছবি ‘এমনো তো প্রেম হয়’ মুক্তি পাবে আগামী মাসে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে তাঁর বিপরীতে আছেন ফেরদৌস। দেশে ফিরে এই ছবির প্রচারণায়ও অংশ নেওয়ার কথা তার। তবে কি প্রতিবারের মতো এবারো ভক্তদের আশায় পানি ঢালবেন এই অভিনেত্রী নাকি সত্যি সত্যি এবার সন্তানকে সাথে নিয়ে ফিরতে চলেছেন শাবনূর তা কেবল সময়ই বলে দিবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ