,

দাম্পত্য জীবনের ২৫ বছর পর জানলো তারা ভাই-বোন!

503d12e08d7820f7e160676432345d74বিয়ে করার পর দাম্পত্য জীবনে কেটেছে ২৫টি বছর। এর পর জানলো তারা দু’জন ভাই-বোন! সৌদি আরবের এক আদালত সম্প্রতি আলোচিত এক বিবাহ বিচ্ছেদ মামলায় রায় দিয়েছেন। ওই রায়ের পর এক সৌদি দম্পতির দীর্ঘ বিবাহিত জীবনের অবসান ঘটল। শনিবার সৌদি গেজেটের বরাত দিয়ে স্থানীয় আল আরাবিয়া পত্রিকা জানায়, ওই দম্পতির বিয়ে হয়েছিল গত ২৫ বছর আগে। তাদের সাত ছেলে-মেয়েও আছে। তবে ছোটবেলায় তারা একই মায়ের দুধ পান করেছিলেন এ তথ্য প্রকাশ হওয়ার পর তারা বিবাহ বিচ্ছেদের মামলা করেন। গত তিন মাস ধরে এই মামলাটি ঝুলে থাকার পর স্থানীয় এক আদালত তাদের বিবাহ বিচ্ছেদের নির্দেশ দেন। আদালত সৌদির গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আশেখের পরামর্শে এ রায় দেন বলে জানা গেছে। প্রসঙ্গত, ইসলাম ধর্মে দুধমাতাকে নিজের মা এবং ওই দুধ মাতার সন্তুান-সন্ততিকে নিজের ভাইবোন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। পাশাপাশি দুধ মাতার ছেলেমেয়েদের বিয়ে করাও ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। একারণেই সৌদি আদালত এ রায় দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ