শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে ফুজিত্সুর নতুন ল্যাপটপ

বাজারে এসেছে ফুজিত্সু ব্র্যান্ডের এএইচ-৫৪৪ মডেলের ল্যাপটপ। এই মডেলের ল্যাপটপটিকে লাইফবুক সিরিজের মধ্যে রেখেছে ফুজিত্সু। বাংলাদেশের বাজারে ফুজিত্সুর এই ল্যাপটপ বিপণন করছে কম্পিউটার সোর্স।



বিপণনকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফুজিত্সুর নতুন এই ল্যাপটপের বিশেষ ফিচার হচ্ছে টিপিএম বা ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল যা পিসিতে সংরক্ষিত তথ্যকে নিরাপদ রাখে। লাইফবুকটিতে আছে চতুর্থ প্রজন্মের ২.৫ গিগাহার্টজের টার্বোবুস্ট প্রযুক্তির কোর আই-৫ প্রসেসর।



১৫.৬ ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত ল্যাপটপটিতে আছে ইনটেল এইচডি ৪৬০০ গ্রাফিকস, ৫০০গিগাবাইট হার্ডডিস্ক, ৪জিবি ডিডিআর থ্রি র্যাম। অবশ্য এতে দুটি স্লটে ৮জিবি করে মোট ১৬জিবি র্যাম ব্যবহার করা যায়। একবার চার্জে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম ফুজিত্সু ‘এ’ সিরিজের লাইফবুকটি।



কম্পিউটার সোর্স জানিয়েছে, ল্যাপটপটিতে এক বছররের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে তারা। এ ছাড়া ল্যাপটপ কিনলে ফুজিত্সুর একটি ল্যাপটপ ব্যাগও বিনা মূল্যে দেওয়া হবে।

ফুজিত্সুর এই ল্যাপটপটির দাম ৫৮ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান