,

‘টমাটুমে জরিমানা দিছি দুই হাজার ট্যাকা’

‘কারওয়ান বাজার থ্যাইক্কা টমাটুম (টমেটো) কিনছি পাঁচ কেজি। এইড্যায় ফুরমালিন পাওন্যে জরিমানা দিছি দুই হাজার ট্যাকা। শীতের আগে টমাটুম বেচুমই না।’

কথাগুলো বলছিলেন মিরপুরের কাজিপাড়া মসজিদ মার্কেটের সবজি বিক্রেতা আলাউদ্দিন মিয়া (৬২)। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানার টাকা দেওয়ার সময় ক্ষোভের কথা জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ জানান, শনাক্তকারী যন্ত্রের মধ্যে আলাউদ্দিন মিয়ার দোকানের টমেটোতে দশমিক ৩৭ মাত্রায় ফরমালিন পাওয়া গেছে। আলাউদ্দিনের দাবি, টমটোতে ফরমালিন তিনি মেশাননি।পুলিশ ভ্যানের চাকায় পিষ্ট করার পরও কিছু সবজি অক্ষত ছিল। এসব কুড়িয়ে নেয় পথশিশুরা  ছবি : কমল জোহা খান

শুধু আলাউদ্দিনের দোকানে নয়, পাশের শাহীন আলমের দোকানের ঢ্যাঁড়স, বেগুন ও কাঁচা আমে ক্ষতিকর ফরমালিনের অস্তিত্ব মিলেছে। শাহীন আলমের ঢ্যাঁড়সে দশমিক ৮৮, বেগুনে দশমিক ৫৫ এবং কাঁচা আমে দশমিক ৩৭ মাত্রায় ফরমালিন পাওয়া গেছে। এই সবজি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা গুনতে হয়েছে।

মসজিদ মার্কেটের প্রবেশমুখে মো. মানিকের ফলের দোকানের লিচুগুলোয় দুই দশমিক ৮৭ মাত্রায় ফরমালিন পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। এরপর ফলের দোকানে হাজার খানেক ফরমালিন মেশানো লিচু ধ্বংস করে ফেলা হয়।

এ ছাড়া সিলভার কার্প মাছে দশমিক ২৯ মাত্রায় ফরমালিন পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিক্রেতা আবুল কাশেম। 

বিশুদ্ধ খাদ্য আইন ১৯৫-এর ছয়ের ক ধারায় এই চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তাঁদের কাছ থেকে জব্দ করা ফল, মাছ ও সবজিগুলো ধ্বংস করে ফেলা হয়। তবে সবজিগুলোর বেশির ভাগই অক্ষত ছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা চলে যাওয়ার পর সেগুলো কুড়িয়ে নেয় পথশিশুরা। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ