বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বউকে রাজকন্যার মতো লাগুক’

পশ্চিমা গণমাধ্যম ইতোমধ্যেই প্রেমপাগল তরুণ-তরুণীদের উদ্দেশে প্রবাদ চালু করেছে—‘কিম আর ক্যানির মতো বেঁচে থাকা।’ হ্যাঁ, কে না চায় প্রেমে মাতোয়ারা হয়ে বেঁচে থাকতে? বিশেষ করে বিয়েকে কেন্দ্র করে র্যাপ গায়ক ক্যানি ওয়েস্ট এবং মডেল-অভিনেত্রী কিম কারদাশিয়ান একের পর এক যে চমক দেখাচ্ছেন, তাতে যে কেউই ঈর্ষাকাতর হয়ে উঠতে পারেন বৈকি! বিয়ে শেষ হতে না হতেই এল বিয়ের উপহারের চমক। উপহার অন্য কিছু নয়, কিমের প্রতিকৃতি।

লন্ডনের এক চিত্রকরকে দিয়ে কিমের প্রতিকৃতি আঁঁকিয়ে সেটাই কিমকে বিয়ের উপহার হিসেবে দিয়েছেন ক্যানি। ইন্দো এশিয়ান নিউজ আজ এ খবর জানিয়েছে। ২৪ মে ইতালির ফ্লোরেন্সে ১৬ শতকের ‘ডি বেলভেডেরে’ দুর্গে রাজকীয় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কিম ও ক্যানি।

এই তারকা জুটির একটি ঘনিষ্ঠ সূত্র কৌতুক করে জানায়, এই প্রথম ক্যানি কিমের জন্য এমন কিছু করলেন, যেখানে তাঁর নিজের কোনো প্রত্যক্ষ উপস্থিতি নেই। যুগল ছবি না আঁঁকিয়ে কেবল কিমের প্রতিকৃতি আঁঁকানোয় তিনি এই কৌতুক করেন। ওই সূত্রটি আরও জানায়, লন্ডনের ওই চিত্রকরকে নববিবাহিত ক্যানি বলেছিলেন, তিনি চান ওই প্রতিকৃতিতে তাঁর বউকে যতটা সম্ভব রাজকন্যার মতো লাগুক।

এ জাতীয় আরও খবর