,

স্কাইপিতে আসছে রিয়েল-টাইম ট্রান্সলেটর ফিচার

ইন্টারনেট ফোন সার্ভিস স্কাইপিতে রিয়েল-টাইমে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করার ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।



মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, স্কাইপি ট্রান্সলেটর নামে রিয়েল টাইমে ভাষান্তর করার ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফিচারটি পাবেন স্কাইপি ব্যবহারকারীরা।



মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, সারা বিশ্বে প্রতি মাসে ৩০ কোটি মানুষ স্কাইপি ব্যবহার করেন। ভাষার পার্থক্য ঘুচিয়ে সবার সঙ্গে যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে মাইক্রোসফট রিয়েল-টাইম ট্রান্সলেটর ফিচারটি উন্মুক্ত করতে যাচ্ছে। তবে এই সেবাটি ব্যবহারের জন্য কোনো খরচ লাগবে কি না সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা