,

নাসিরনগরে নকল ও মেয়াদউর্ত্তীণ পন্য বিক্রির দায়ে দুই জনকে গ্রেফতার

medicineডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করে ফুলপুর সড়ক বাজারে বিভিন্ন নকল কোম্পানীর ও মেয়াদউর্ত্তীণ পন্য বিক্রির দায়ে দুই জনকে গ্রেফতার ও প্রায় ১ লক্ষ টাকার মালামাল ধ্বংস করে। 

গ্রেফতাকৃতরা হল সেলসম্যান মোঃ আবুল খায়ের (৩৮), পিতা- আবু তাহের,লালমনিরহাট সদর, ড্রাইভার মোঃ সোহাগ মিয়া(৩৫), পিতা-আলা উদ্দিন , গ্রাম-শিকারপুর, থানা-ভবানীপুর,জেলা-বরিশাল।  তারা দুইজনে মিলে শরিফ ফুট এন্ড বেভারেজ শিবপুর নরসিংদী নামীয়

কোম্পানীর মেয়াদউত্তীর্ণ ফ্রুট, জুস, বিভিন্ন কোম্পানীর যৌন উত্তেজক নকল সিরাপ, মাশরুম,জিংসিং, হ্রসপিলিং,নকল গ্লুকোজ ও কসমস বিস্কুট, মোমবাতি সহ বিভিন্ন নকল পন্য বিক্রির সময় হাতে নাতে ধরা পরে।  ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট চৌধুরী মোয়াজ্জম আহমদ গ্রেফতারকৃতদের ৬ মাসের জেল দিয়ে থানায় সোপর্দ করে এবং  প্রায় ১ লক্ষ টাকার মালামাল ধ্বংস করে।

অপরদিকে নকল পন্য বিক্রিয় দায়ে এক দোকান মালিককে ১ হাজার টাকা ও মটর সাইকেল মালিককে ৫শত টাকা জরিমানা করা হয়েছে।  তাছাড়া নুরপুর সড়ক বাজারে কাঞ্চন টেলিকমে মোবাইল কোট পরিচালনা করে অশ্লীল ও পর্ণো ছবি রাখার দায়ে ১টি সিডি জব্দ করা হয়েছে।  গ্রেফতারকৃত রা জানান তারা দীর্ঘদিন যাবৎ ভৈরব হোল সেলের দোকান থেকে এসমস্ত মালামাল ক্রয় করে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ