,

শাহরুখ বিশ্বের দ্বিতীয় সম্পদশালী অভিনেতা

sharokhডেস্ক রির্পোট : বুধবার বিশ্বের সর্ববৃহৎ দুই ফিল্ম পাড়া হলিউড ও মুম্বাইয়ের অভিনেতা অভিনেত্রীদের কে কতটা ধনবান তার এক পর্যায়ক্রমিক তালিকা প্রকাশ করে ওয়েলথ-এক্স নামের একটি প্রতিষ্ঠান। ঐ তালিকায় সেরা দশ ধনী অভিনেতার মধ্যে বলিউডের কিং খানের নাম দ্বিতীয় স্থানে শোভা পাচ্ছে।শাহরুখের সম্পদের পরিমাণ ৬০ কোটি মার্কিন ডলার। সম্পদের পরিমাণের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন ক্লিন্ট ইস্টউড, টম হ্যাংকস, জ্যাক নিকলসনের মতো একাধিকবার অস্কারজয়ী প্রবাদপ্রতীম প্রবীণ অভিনেতাদের। আর হালের টম ক্রুজ, জনি ডেপের মতো জনপ্রিয় নায়কেরা তার নিচে তো বটেই।৮২ কোটি মার্কিন ডলার নিয়ে প্রথম স্থান অধিকার দখল করেছেন প্রবীণ মার্কিন কৌতুকাভিনেতা জেরি সেইনফিল্ড। ৪৮ কোটি মার্কিন ডলার নিয়ে শাহরুখের পরেই আছেন টম ক্রুজ। জনি ডেপ ও টেইলর পেরির সম্পদের পরিমাণ ৪৫ কোটি মার্কিন ডলার।জ্যাক নিকলসন ৪০ কোটি মার্কিন ডলার নিয়ে সপ্তম স্থানে আছেন। আর টম হ্যাংকস ৩৯ কোটি মার্কিন ডলার নিয়ে হয়েছেন ৮ম।
 
১৯৮৮ সাল থেকে শুরু করে এ যাবত শাহরুখ ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একজন অভিনেতা ছাড়াও তিনি একাধারে প্রযোজক, উপস্থাপক, একটি ক্রিকেট দলের যৌথ অংশীদার এবং মানবহিতৈষী দানবীর। ভারতীয় উপমহাদেশে জীবিত অভিনেতাদের মধ্যে প্রবাদতুল্য সর্বাধিক জনপ্রিয়তার অধিকারী অভিনেতা তিনি।
 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য