,

বিজয়নগরে ইউপি সদস্যের কারাদণ্ড

law_hammer_287274198।।বার্তা কক্ষ।।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে সেলিম মিয়া নামে এক ইউপি সদস্যকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্ধারিত সময় শেষে রোববার রাতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা চালানোর দায়ে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
সেলিম মিয়া চরইসলামপুর ইউনিয়নের মনিপুর গ্রামের ইউপি সদস্য এবং জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমদাদ মিয়ার সমর্থক।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি রিটার্নিং অফিসার বশিরুল হক ভূঁইয়া জানান, নির্ধারিত সময় শেষে রোববার নির্বাচনের প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন ইউপি সদস্য সেলিম মিয়া। এতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য