,

এক গানেই খরচ ২ কোটি রুপি!

0615বিনোদন ডেস্ক:বলিউডের হাউসফুলখ্যাত পরিচালক সাজিদ খান এবার আইটেম গানেই বাজিমাত করলেন। মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন কমেডি ঘরানার ছবি ‘হামশাকাল’-এর ‘পিয়া কি বাজার’ আইটেম গানটি বানাতে খরচ করেছেন ২ কোটি রুপি। বলা হচ্ছে, এটি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান। বোঝাই যাচ্ছে, ছবিটিতে অন্য রকম উত্তেজনার মাত্রা যোগ করতে কোনো কার্পণ্য করেননি প্রযোজক ভাশু ভাগনানি।
‘পিয়া কি বাজার’ গানটির জন্য সাজিদ খান একটি রঙিন ক্যানভাস তৈরি করেছেন, যেখানে দেখা যাবে সাইফ আলী খান, রিতেশ দেশমুখ, রাম কাপুর, তামান্না ভাটিয়া, বিপাশা বসু ও এশা গুপ্তাকে। উৎসব উদযাপনের ভারতীয় স্বাদ ষোলো আনা তুলে ধরা হয়েছে এতে। গানটিতে অন্তত ৫০০ সহযোগী শিল্পীর জমায়েত ঘটানো হয়েছে। সাজিদ অবলীলায় স্বীকার করেছেন, এটি তার সবচেয়ে বড় অঙ্কের আইটেম গান এবং সোজাকথায় নিখাদ বিনোদনের জন্যই তিনি গানটি বানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ