,

ফোনে মোদিকে হাসিনার আমন্ত্রণ

অনলাইন ডেস্কঃ ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মোদিকে তিনি বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলপ্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।


মাহবুবুল হক শাকিল বলেন, ভারতের আগামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সরকার, জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সকাল নয়টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেন। 

শাকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন—বাংলাদেশ সব সময় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সমস্যা সমাধানে দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর