,

তেভেজ বাদ পড়ায় অবাক নন আগুয়েরো

অনলাইন ডেস্কঃ কার্লোস তেভেজকে নিয়ে তোলপাড় গোটা আর্জেন্টিনা। কোচ আলেসান্দ্রো সাবেলা এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ দলে কেন রাখলেন না, এ নিয়ে বিক্ষোভও হয়েছে রাজধানী বুয়েনস এইরেসে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও আর্জেন্টিনার সমর্থকেরা ফুঁসছে তেভেজকে দলে না নেওয়ার ক্ষোভে। তবে তেভেজকে নিয়ে এই তোলপাড়ে একেবারেই নির্লিপ্ত কোচ সাবেলা। শত প্রতিবাদ বিক্ষোভও টলাতে পারেনি আর্জেন্টাইন কোচকে। তিনি অনড় নিজের সিদ্ধান্তে।



তেভেজের সঙ্গে সাবেলার ব্যক্তিগত সম্পর্ক যে শীতল ছিল, এটা সবারই জানা। আর্জেন্টিনা দল থেকে তেভেজের বাদ পড়ার নেপথ্যে মূল ব্যাপার যে এটাই তা নতুন করে জানিয়েছেন সার্জিও আগুয়েরো। সিঙ্গাপুরে ফুটবল-সংক্রান্ত একটি প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘তেভেজ-সাবেলা সম্পর্ক কখনোই খুব স্বাভাবিক ছিল না। তাঁরা কেউই নিজেদের সম্পর্কোন্নয়নে কোনো পদক্ষেপ নেননি।’



সাবেলা কোচ হওয়ার পর এই দুজনের মধ্যে কোনো যোগাযোগও ছিল না বলে জানিয়েছেন আগুয়েরো, ‘ভাবতে পারেন, গত তিন বছরে এই দুজনের মধ্যে কোনো কথা হয়নি।’



আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে তেভেজের বাদ পড়ার বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন আগুয়েরো, ‘এমন দা-কুমড়া সম্পর্ক থাকলে এই ব্যাপারটিই তো স্বাভাবিক। আমি এই সিদ্ধান্তে অবাক নই। আপনি নিশ্চয়ই এমন কাউকে দলে নিতে চাইবেন না, যার সঙ্গে আপনার প্রত্যক্ষ কোনো যোগাযোগ নেই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ