,

এক মাসে এক কোটি ১০ লাখ এস৫ বিক্রি

এপ্রিল মাস থেকে বিভিন্ন দেশের বাজারে বিক্রি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক কোটি ১০ লাখ ইউনিট গ্যালাক্সি এস৫ বিক্রি হয়েছে। গত বছরে এক মাসে গ্যালাক্সি এস৪ বিক্রি হয়েছিল এক কোটি ইউনিট। সময়ের হিসেবে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটি বিক্রিতে এস৪ কে ছাড়িয়ে গেছে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাত্কারে স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান জে কে শিন এ তথ্য জানিয়েছেন। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জে কে শিন জানিয়েছেন, গ্যালাক্সি এস৫ বিক্রি বেশি হওয়ার এ বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং অনেক লাভ করবে।

বাজার গবেষকেরা জানিয়েছেন, বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে স্যামসাংয়ের লাভ কিছুটা কমেছিল। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাং পণ্যের চাহিদা কমে যাওয়ায় এবং চীন ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোনের জনপ্রিয়তার কারণে এ সময় স্যামসাং পণ্য বিক্রি কম হয়েছিল। তবে গ্যালাক্সি এস৫ বাজারে আসার পর আবার স্যামসাং ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগের প্রধান।

বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, গত বছরে যত স্মার্টফোন বিক্রি হয়েছে তার ৩০ শতাংশই ছিল স্যামসাংয়ের তৈরি। গত বছরে ১৫ শতাংশের কাছাকাছি বাজার দখল করেছিল অ্যাপল।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি