,

শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

brahmanbaria-sm20140129151135ডেস্ক রিপোর্ট :প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। তিনি গতকাল শুক্রবার সকালে পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলাই মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মান সহ শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে। শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান সহ বিভিন্ন ধরনের উৎসাহ দিচ্ছে। তিনি একটি উন্নত জাতি গঠনে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়ার জন্য অভিভাবক ও  শিক্ষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা খালেদ জামিল ও পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই মাস্টার। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও অভিভাবক গণ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা