,

ব্রাহ্মণবাড়িয়ায় মা-সন্তাসসহ তিনজনের রহস্যজনক মৃত্যু

 

 

 

 

 

 

 

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় মাসহ একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন জেলা শহরের পশ্চিমমেড্ডা পীরবাড়ি এলাকার দিনমজুর সেলিম মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৩৫), তার কন্যা তারিন আক্তার (০৮) ও তার পুত্র সাফি মিয়া (০৬)। জানা যায়, বৃহষ্পতিবার রাতে নার্গিসের সাথে তার স্বামী সেলিম মিয়ার ঝগড়া হয়। এরপর রাতেই স্বামী ঘর থেকে বেরিয়ে যায়। গতকাল শুক্রবার ভোরে সেলিম মিয়া বাড়িতে এসে স্ত্রীকে ডাকাডাকি করতে থাকে। দীর্ঘক্ষণ দরজা না খোলায় দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় স্ত্রী-সন্তানদের মৃতদেহ দেখে চিৎকার করে বেরিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ, সিআইডি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের রাতের খাবার, বিভিন্ন মালামাল ও বিছানার কাপড় জব্দ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সেলিম মিয়ার সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। এনিয়ে প্রায় সময়ই স্ত্রীকে মারধর করতো। নার্গিসের চাচাতো বোন পারভীন আক্তার জানান, প্রতিনিয়তই তার উপর অত্যাচার নির্যাতন চালাতো তার স্বামী সেলিম। খাবার দেয়া হতো না। পরকীয়া প্রেমে মত্ত থাকতো। এই নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকেতো। সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মো. আবদুর রব জানান, ‘ময়না তদন্ত করে প্রকৃত তথ্য জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।’ পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ‘বিষ ক্রিয়ার আলামত রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ