,

বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা কালীগঞ্জে হরতাল

hortalডেস্ক রির্পোট :ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যার প্রতিবাদে পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটামসহ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যার হরতাল দিয়েছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার বিকেলে যশোর হাসপাতাল থেকে নিহত বিএনপির নেতার লাশ ময়নাতদন্ত শেষে কালীগঞ্জ শহরে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়ে এবং লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে।
এরপর মিছিল শেষে এক সমাবেশ থেকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যার হরতাল ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মাহবুবার রহমান সভাপতিত্ব করেন।
সমাবেশে বিএনপি নেতা মাহবুবার রহমান বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আমরা কালীগঞ্জ পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটামসহ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যার হরতাল ঘোষণা করেছি। এদিকে মঙ্গলবার বিকেলে কয়েক দফা জানাজা শেষে নিহত ইসমাইল হোসেনকে কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ