,

এরশাদের আমলে একটাও গুম-খুন হয়নি!

সাম্প্রতিক গুম, অপহরণ ও খুনের ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘আমার আমলে একটাও গুম-খুন হয়নি। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না, কখন কে গুম হয়ে যায়, এ চিন্তায়।’



আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপার সহযোগী সংগঠন জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এরশাদ এসব কথা বলেন।



প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, গুম, খুন ও অপহরণ বন্ধে সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এখন অন্যকে দোষারোপ করছে। দেশ এখন হিটলার-মুসুলিনীর শাসনের মতো চলছে বলেও মন্তব্য করেন তিনি।



সভায় তাঁকে ‘খুনি’ বলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন এরশাদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছেন আমি জিয়ার খুনি। জিয়া যখন খুন হন, জাস্টিস সাত্তার তখন ক্ষমতায়। তিনি বিএনপির। তখন তিনি (সাত্তার) এর বিচার করেননি। বরং তিনি আমাকে চিঠি দিয়ে সেনা বিদ্রোহ দমন করার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন। খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। তাহলে কে জিয়ার খুনি? এত দিন পর এই কথা কেন?’

দেশবাসী জানে, জিয়ার খুনি কে?



খালেদা জিয়াকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘ইট মারলে পাটকেল খেতে হয়। আমি খুনি হলে তখন তো বলেননি, এখন কেন বলছেন?’ আসলে বিএনপির কোনো ভবিষ্যত্ নেই। বিএনপি এখন সংসদে নেই, রাজপথেও নেই। সরকার পরিবর্তনের, সংবিধান পরিবর্তনের মতো শক্তিও বিএনপির নেই। তাই খালেদা জিয়া ব্লেইমগেম করছেন।’



এরশাদ বলেন, ‘আমি জানি, দেশবাসী জানে, জিয়ার খুনি কে? জিয়ার পাশের কক্ষে কে ছিলেন। তাঁর সঙ্গে তিনি (খালেদা জিয়া) ২০ বছর রাজনীতি করেছেন, কিন্তু বিচার করেননি।’



সভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু গত বছরের সেপ্টেম্বর-নভেম্বর মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় ১৯ পুলিশ ও ২৬ বাসযাত্রীকে দগ্ধ করে মারা এবং বিএনপির সরকারের সময় ১৭ জন কৃষক হত্যার জন্য খালেদা জিয়াকে দায়ী করে ‘খুনি’ বলে আখ্যায়িত করেন। এসব হত্যার জন্য খালেদা জিয়ার বিচার দাবি করেন তিনি।

সভায় যুবসংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ