,

আবারো ঢাকায় আসছেন অঙ্কুশ-শুভশ্রী

sobachriবিনোদন প্রতিবেদক : আবারো ঢাকায় আসছেন ওপার বাংলার জনপ্রিয় তারকা অঙ্কুশ-শুভশ্রী। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো-তে অংশ নিতেই ঢাকায় আসছেন এই দুই তারকা। এর আগে গত এপ্রিল মাসে চলচ্চিত্রটির শেষ লটের শুটিং করতে ঢাকায় এসেছিলেন তারা।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বুধবার সকালের একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আসবেন অঙ্কুশ-শুভশ্রী। ওইদিন সন্ধ্যায় যমুনা টেলিভিশনের একটি লাইভ শোতে অংশগ্রহণ করবেন তারা। পরদিন ১৫ মে সকাল সাড়ে ১১টায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস প্রেক্ষাগৃহে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো-তে অংশ নিবেন। 
এদিকে একই দিন অর্থ্যাৎ ১৫ মে সন্ধ্যায় ঢাকার মতো কলকাতাতেও এই চলচ্চিত্রটির একটি প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে। তাই ঢাকার আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলের মধ্যেই কলকাতায় ফিরে যাবেন অঙ্কুশ-শুভশ্রী।
‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজের আশোক ধানুকা ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। চলচ্চিত্রটিতে অঙ্কুশ-শুভশ্রী ছাড়াও বাংলাদেশের মিশা সওদাগর ও পীযূষ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন।
 

উল্লেখ্য, আগামী ১৬ মে বাংলাদেশের ৮০টি এবং কলকাতার ১৯০টি প্রেক্ষাগৃহে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রটি একযোগে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর