শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার নারায়ণগঞ্জ যাচ্ছেন খালেদা জিয়া

khaleda 14.5.14ডেস্ক রির্পোট : সমাবেশ করার অনুমতি না পেলেও আগামী ১৪ মে অপহরণের পর নিহত পৌর মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনের পরিবারকে সমবেদনা জানাতে নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এ কথা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির নেতারা নারায়ণগঞ্জ জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে গুম, খুনের প্রতিবাদে সমাবেশ করতে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন। এখনো কোনো সিদ্ধান্ত না পেলেও বিএনপি নেতারা আশা করছেন প্রশাসন সমাবেশের অনুমতি দেবে। তবে সমাবেশের অনুমতি না পেলেও আগামী বুধবার খালেদা জিয়া নারায়ণগঞ্জে যাবেন এবং নিহত সাত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাবেন।

শুক্রবার দুপুরে তৈমুর আলম খন্দকার বলেন, অনুমতি পেলে লাখ লাখ লোকের সমাবেশ হবে। তবে অনুমতি না দিলেও বুধবার ম্যাডাম (খালেদা জিয়া) নিহত সাতজনের পরিবারের প্রতি সমবেদনা জানাবেন।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান