শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারকে হত্যাসহ সারাদেশে সকল অপহরণ, গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাািড়য়ায় জেলা আইনজীবী সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় প্রেস ক্লাবের সামনে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির জেলা সভাপতি এডঃ শফিকুর রহমান, সহ সভাপতি এডঃ নুরুল হক, যুগ্ন সম্পাদক তারিকুর রউফ, সদস্য এডঃ হেলাল, এডঃ আকরাম, এডঃ মোস্তফা সহ প্রমুখ।

কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির যুগ্ন সম্পাদক তারিকুর রউফ ,বক্তব্য রাখেন সভাপতি এডঃ শফিকুর রহমান।

বক্তারা ওই ঘটনার তীব্র নিন্দা করে অপরাধী যে-ই হোক না কেন তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান। 

উল্লেখ্য, নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার, আইনজীবীর গাড়িচালক মো. ইব্রাহিম, প্যানেল মেয়র নজরুল ইসলামসহ মোট ৭জন নিখোঁজ হন। পরে ৩০ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৬ জন এবং পরদিন ১ মে সকালে হাত-পা বাঁধা আরো ১জনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান