,

সাংবাদিক উজ্জল চক্রবর্তীর মায়ের পরলোক গমণ

Late newsস্টাফ রিপোর্টার ॥ সময় টেলিভিশন এর ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো অফিসের ব্যুরো প্রতিবেদক ও দৈনিক দিনদর্পণ এর বার্তা সম্পাদক উজ্জ্বল চক্রবর্তীর মা চিনু বালা চক্রবর্তী পরলোক গমণ করেছেন (দ্বিব্যান লোকান্ স্ব গচ্ছাতু)। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে শহরের পাইকপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দুই পুত্র, নাতী-নাতনী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেড্ডস্থ শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সমাপ্ত হয়। এদিকে সাংবাদিক উজ্জল চক্রবর্তীর মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাকে দেখতে যান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, এটিএননিউজ এর পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য্য, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, যায় যায় দিনের জেলা বাহারুল ইসলাম মোল্লা, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, দৈনিক সবুজ দেশের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান খান, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী