,

নবীনগরে ‘চিরকুট’ পাঠিয়ে চাঁদা দাবি নির্যাতনে গ্রেপ্তার শাহীনূরের মৃত্যু?

nobinogorঅনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে ‘চিরকুট’ পাঠিয়ে একাধিক বাড়িতে চাঁদা দাবি ও বিভিন্ন বাড়িতে আগুন দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার শাহীনুর আলম (৪৩) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন৷ র্যাবের অত্যাচার ও নির্যাতনে শাহীনুরের মৃত্যু হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ তোলা হয়েছে৷ তবে র্যাব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে৷

এদিকে এ মৃত্যুর প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরে ‘মানববন্ধন ও বিক্ষোভ’ কর্মসূচি দিয়েছে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’৷

জানা যায়, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল গত ২৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে উপজেলার বগডহর গ্রামের মহিউদ্দিন ওরফে মদনকে (৪১) গ্রেপ্তার করে৷ পরে মদনের স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের ওই দলটি বগডহর গ্রাম থেকে রহিছ মেম্বারের ছেলে শাহীনুর আলমকে গ্রেপ্তার করে৷ রাতভর জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের পরদিন বুধবার দুপুরে নবীনগর থানায় হস্তান্তর করা হয়৷ ১ মে নবীনগর থানার পুলিশ দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়৷

জেলহাজতে শাহীনুর আলম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ৪ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে ওই দিনই তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনুর মঙ্গলবার রাত আটটার দিকে মারা যান৷

ব্রাহ্মণবাড়িয়ার জেল সুপার মো. গিয়াসউদ্দিন বলেন, শাহীনুরকে জেলহাজতে গ্রহণ করার সময় তাঁর শরীরে “আউট ইনজুরি” ছিল৷

শাহীনুরের চাচাতো ভাই নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়ের বারী অভিযোগ করেন, ‘র্যাব ধরে নিয়ে যাওয়ার পর তাদের “নির্মম” অত্যাচার ও মারধরের কারণেই আমার ভাইয়ের এমন অকালমৃত্যু হয়েছে৷’

এ বিষয়ে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক (কমান্ডার) মেজর সাকিব ছিদ্দিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আটকের সাত দিন পর এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য৷ কারণ, আমরা দুজনকে রাতে ধরে জিজ্ঞাসাবাদ শেষে পরদিনই নবীনগর থানায় হস্তান্তর করি৷ এ ছাড়া মারধরই যদি করতাম, তাহলে তো দুজনেই অসুস্থ হতেন৷ শুধু একজন কেন অসুস্থ হয়ে মারা যাবেন৷ র্যাবের “ভাবমূর্তি” ক্ষুণ্ন করতেই এই অসত্য অভিযোগ তোলা হয়েছে৷’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, শাহীনুরের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই সব পরিষ্কার হয়ে যাবে৷

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন