,

বিদ্যার সংসারে অশান্তি!

প্রেমের পর ঘটা করেই প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরকে বিয়ে করেছিলেন ‘ডার্টি পিকচার’খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু কিছুদিন ধরেই বিদ্যার সংসার ভাঙনের মুখে রয়েছে বলেই বলিউড পাড়ায় কানাঘুষা চলছে।



মুম্বাইভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিড-ডের এক খবরে দাবি করা হয়েছে, সিদ্ধার্থ রয় কাপুর ও বিদ্যা বালানের মধ্যে এখন মনোমালিন্য মারাত্মক আকার ধারণ করেছে।



মনোমালিন্যের সূত্রপাত হয়েছে সিদ্ধার্থ নতুন এক অভিনেত্রীকে নিয়ে কাজ শুরু করার পর থেকে। নতুন এই অভিনেত্রীর নাম অবশ্য এখনও জানা যায়নি। নতুন অভিনেত্রীকে প্রচারের আলোয় আনতে সিদ্ধার্থের ভূমিকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল শুরু হয়েছে।



গুজব রটেছে, বিদ্যার অনুপস্থিতিতে নতুন অভিনেত্রীকে নিয়ে বেশি সময় কাটাচ্ছেন সিদ্ধার্থ। স্বামীর প্রতি নজর রাখতে গত কিছুদিন ধরেই নতুন কাজের সুযোগ ছেড়ে দিচ্ছেন বিদ্যা, এমন কথাও এখন শোনা যায় বলিউড পাড়ায়। বিদ্যাকে বিয়ে করার আগে আরও দুইবার বিয়ে করেছিলেন সিদ্ধার্থ।



তবে বিদ্যা-সিদ্ধার্থের সংসারে শান্তি ফিরে আসার কামনা করছেন বিদ্যা ভক্তরা।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি